সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাঃ মাহমুদুল হক এর মতবিনিময়
তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা প্রেসক্লাবে কর্মরত জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মাহমুদুল হক।
বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৫ টায় তালা প্রেসক্লাবের হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি গাজী জাহিদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক বলেন, মানুষ যখন নীতি নৈতিকতা বিসর্জন দেয় তখন তারা আর মানুষ থাকে না। মানুষের হক আদায় করার জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছি। পরস্পর আলোচনার মাধ্যমে সকল কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। পদ চেয়ে নেয়া ইসলামের পরিপন্থি। জামায়াতে ইসলামীর কেউ প্রার্থী হয় না, সংগঠন প্রার্থী ঘোষণা করলে নির্বাচন করতে হয়।
তিনি বলেন, নির্বাচন করার মতো যথেষ্ট অর্থনৈতিক সক্ষমতা নেই। তবে এই উপজেলার জণগনের সাথে আমার সম্পর্ক খুবই গভীর। আমি বিশ্বাস করি, আমি নির্বাচন করলে কোনো পোষ্টার দেয়া লাগবে না। আমাদের মধ্যে বিভিন্ন ধর্মের, বর্ণের ও ভিন্ন মতাবলম্বী মানুষ আছে। কাহারো সাথে খারাপ ব্যবহার ও গালাগালি করা যাবে না। যদি দল দ্বায়িত্ব দেয় ও নির্বাচিত হতে পারি তাহলে বর্তমান এমপি মহাদয়ের সহযোগীতায় তালাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা পানি কমিটির মীর জিল্লুর রহমান, তালা উপজেলার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু।
উপস্থিত ছিলেন জি এম খলিলুর রহমান লিথু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়ার্দার, সহ-সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, সহ সংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম,অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সেকান্দার আবু জাফর বাবু, উপপ্রচার সম্পাদক আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল, নির্বাহী সদস্য রোকনুজ্জামান টিপু, কে এম শাহিনুর রহমান, জয়দেব চক্রবর্তী, শেখ ইমরান হোসেন, কামাল হোসেন, রফিকুল ইসলাম নয়ন, মহিবুল্লাহ মুহিব, মিলন গোলদার প্রমুখ।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলকে (তালা- কলারোয়া) মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ মহোদয়ের পক্ষ থেকে সবাইকে আম খাওয়ানো হয়।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































